1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদের নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা

  • সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদের নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা

ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামের কৃতি সন্তান প্রয়াত আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদের বাড়ি”নামে বাড়ির সামনে ভাঙ্গা- খুলনা মহাসড়কের পাশে স্থাপন করা সাইনবোর্ডটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত রাতের কোন এক সময়ে কোন কঠিন বস্তুু দিয়ে পরিকল্পিতভাবে এটি ভেঙে দেয় চক্রটি।

আজ দুপুরের দিকে সংবাদটি ছড়িয়ে পড়লে তার পরিবার সহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সুধী সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম।

এ ব্যাপারে তারেক মাসুদের ভাই মাসুদ বাবু বলেন,আমরা সকালে দেখি কে বা কারা আমাদের বাড়ির সামনে ঢাকা- গোপালগঞ্জ মহাসড়কের পাশে স্থাপন করা ” তারেক মাসুদের বাড়ি ” সম্বলিত সাইনবোর্ডটি দুর্বৃত্তচক্ররা ভেঙে ফেলেছে।

তিনি আরও বলেন, আমাদের এ বাড়িটি নিয়ে বেশ ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটে থাকতে পারে। একজন আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকারের বাড়িটিও এখন নিরাপদ মনে হচ্ছে না।

প্রশাসন ও সরকারের কাছে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি। একই সাথে বাড়িটি দ্রুত সংরক্ষণে ও নিরাপত্তা দিতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম বলেন, সাইনবোর্ডটি ভেঙে ফেলার খবর পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন,

তারেক মাসুদ একজন খ্যাতিমান ব্যাক্তি।এমন একজন ব্যাক্তির নাম ও বাড়ির নাম লেখা সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলা খুবই দুঃখজনক।এদের খুঁজে বের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে,প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামে জন্মগ্রহন করেন।

তিনি চলচ্চিত্রাঙ্গনে এক নতুন ধারা সৃষ্টি করেন। একাধিক কালজয়ী চলচ্চিত্র নির্মান করে তিনি খ্যাতি অর্জন করেন। ২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঘিওরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রান হারান।

ঘটনার সময় তারা ‘কাগজের ফুল’-এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফিরছিলেন। ‘মুক্তির গান’, ‘মাটির ময়না’, ‘আদম সুরত’, ‘রানওয়ে’সহ বেশ কিছু সাড়া জাগানো চলচ্চিত্র নির্মাণ করেছেন তারেক মাসুদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews