1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক নিহতঃ আহত- ৫

  • বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক নিহতঃ আহত- ৫

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় রাসেল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বাইশাখালি গ্রামে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাসেলসহ অন্তত পাঁচজন আহত হন। নিহত রাসেল শেখ ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের জাকির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের মাঠে হোগলাকান্দি ও বাইশাখালি গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে বাইশাখালি গ্রামের যুবক আমানতের সঙ্গে হোগলাকান্দি গ্রামের যুবক রাসেলের বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।

এরপর ২ গ্রামের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। গুরুতর আহত রাসেলকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান।এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ফুটবল খেলা নিয়ে যুবকদের মধ্যে মারামারি হয়।

পরে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews