জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় দেশ ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সমাবেশে ঢাকা রেঞ্জ কমান্ডার বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) ফরিদপুর ঝিলটুলি বাংলাদেশ শিশু একাডেমীর হল রুমে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,পিভিএম, পরিচালক (ঢাকা রেঞ্জ) এ বলেন।
এর আগে বর্ণিল বেলুন ও পায়রা উড়িয়ে তিনি সমাবেশের শুভ উদ্বোধন ঘোষনা করেন। বক্তব্যের শুরুতেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে।
তিনি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী আনসার বাহিনীর ৬৭০ জন বীর মুক্তিযুদ্ধাকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় দেশ ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা দেশ ও জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে জাতীয় নির্বাচন, যে কোনো স্থানীয় নির্বাচন, দুর্গাপূজা, দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন,
মাদক নিয়ন্ত্রন, নারী ও শিশু পাচার রোধে কাজ করে যাচ্ছে এ বাহিনী। বর্তমান সরকার প্রধান আনসার বাহিনীকে একটি স্মার্ট বাহিনী হিসেবে দেখতে চান। সরকারে রুপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যারা। তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে আত্ম-কর্মসংস্থানমূলক কাজ করে নিজেদের ভাগ্যউন্নয়ন তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
ফরিদপুর জেলার জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোজাম্মেল হক, উপ-পরিচালক,পরিবার পরিকল্পনা, এ কে এম আসজাদ উপ-পরিচালক প্রাণী সম্পদ কর্মকর্তা, আসাদুজ্জামান সহকারী পরিচালক ফায়ার সার্ভিস, মোঃ আঃ রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান উপজেলা পরিষদ,ফরিদপুর। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলার ৯টি উপজেলা হতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক প্রশিক্ষিকা,আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রীসহ ৩০০ শতাধিক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এ সামবেশে উপস্থি ছিলেন। সামাবেশ স্থল হয়ে উঠে আনসার-ভিডিপি সদস্য-সদস্যদের মিলন মেলা।
রেঞ্জ কমান্ডার মহোদয় ও অন্যান্য অতিথি বৃন্দের আগমনে আনসার ভিডিপি সদস্য-সদস্যারা উচ্ছ্বসিত ও উদ্বেলিত । আবেগ, অনুভূতি, মতবিনিময়, কর্মদক্ষতা প্রকাশ বিগত দিনে এ জেলার আনসার-ভিডিপির সাফল্যজনক কর্মকান্ড, সুবিধা- অসুবিধা, বাহিনী থেকে তাদের কল্যাণ, দাবী-দাওয়া নিয়ে সদস্য-সদস্যাদের মধ্য হতে ৩ জন বক্তব্য রাখেন। প্রধান অতিখি ও অন্যান্য অতিথিবৃন্দ তাদের কর্মকান্ডের বক্তব্য শুনে ভূয়সী প্রশংসা করেন। তাদের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের মাধ্যেমে যথাযথ ব্যবস্থার আশ্বাস প্রদান করেন।
সার্কেল অ্যাডজুটান্ট কুসুম কুমার রায় এর সঞ্চালনায় সমাবেশে ফরিদপুর জেলার আনসার ও ভিডিপির কার্যক্রমের সার্বিক চিত্র তুলেধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা আনাসর ও ভিডিপি কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন। আইন শৃঙ্খলা রক্ষা, প্রশিক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ ৩৯ টি বাইসাইকেল ৩৩টি ছাতা আনসার–ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করেন।
সারা দেশে রয়েছে এ বাহিনীর প্রায় ৬১ লক্ষ আনসার-ভিডিপি সদস্য-সদস্যা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। সততা, নিষ্ঠা ও দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ফরিদপুর জেলা আনসার-ভিডিপির এ সমাবেশে অতিথি বৃন্দের বক্তব্য, প্রধান অতিথির নির্দেশনা বাহিনীর তৃণমূল সদস্য-সদস্যাদের মনোবল বৃদ্ধি ও কর্মস্পৃহা সৃস্টিতে বিশেষ ভূমিকা রাখবে ।

Leave a Reply