1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

ফরিদপুরে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

এস.এম আকাশ, ফরিদপুর জেলা অফিস:

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমনোহরদিয়া ও বোয়ালিয়া এবং মাঝকান্দী মৌজার প্রায় ১০ ভিঘা জমি ভুল তথ্য দিয়ে অবৈধ ভাবে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠেছে জাহাপুর ইউনিয়নের ইলাহিপুর গ্রামের মত আব্বাস মন্ডল ও তার ছেলে মৃত ইয়াসিন মন্ডলের বিরুদ্ধে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর পদ্মা বিভাগীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মৃত আব্বাস মন্ডলের আপন ভাই মদন মন্ডলের নাতি মোঃ ওয়াজেদ মন্ডল।

তিনি বলেন, আব্বাস মন্ডল ও তার ছেলে ইয়াসিন মন্ডলের মৃত্যুর পর এই জমি বর্তমান ভোগ দখল করে রেখেছে মৃত ইয়াসিন মন্ডলের তিন স্ত্রীর ঘরের ৮ ছেলে। অবৈধ দখলদার এই ৮ ছেলেরা হলেন মৃত জলিল মন্ডল, কুদ্দুস মন্ডল, মৃত মুনসুর মন্ডল, রাজ্জাক মন্ডল, মান্নান মন্ডল, বাদশা মন্ডল, আদনান মন্ডল ও দুখু মন্ডল।

মৃত আব্বাস মন্ডল, ওয়াজেদ মন্ডলের দাদা মৃত মদন মন্ডল ও ইদু মন্ডল এরা আপন তিন ভাই মৃত তনু মন্ডলের ছেলে। এর মধ্যে ইদু মন্ডল বিবাহ করার আগে মৃত্যু হওয়ায় ইদু মন্ডলের ভাগের সম্পত্তি সমান হারে তার দুই ভাই মৃত আব্বাস মন্ডল ও মৃত মদন মন্ডল পায়। সংবাদ সম্মেলনে ওয়াজেদ মন্ডল আরও বলেন,

আমার দাদা মৃত মদন মন্ডল কারাগারে থাকা অবস্থায় আমার দাদি ও আমার বাবা বদরদী মন্ডল এবং আমার চাচা সাদেক মন্ডলকে তুমি দশ্য ইয়াসিন মন্ডল পুলিশের ভয় দেখিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। তখন আমার বাবা ও চাচাকে নিয়ে আমার দাদি চরমনোহরদিয়া গ্রামে গিয়ে অন্যের বাড়ীতে চাকরানীর কাজ করে জীবন চালায়।

কিছুদিন পর জেলখানায় আমার আমার দাদা মদন মন্ডলের মৃত্যুর পর আমাদের অবর্তমানে ভুমিদশ্য ইয়াসিন মন্ডল ও তার বাবা আব্বাস মন্ডল মাঠ জরিপের লোকদের কাছে আমার দাদি,

আমার বাবা ও চাচাকে জীবিত থাকা অবস্থায় মৃত্য দেখিয়ে তাদের নামে আমাদের সকল জমি রেকর্ড করে নেয়। হতদরিদ্র অসহায় আমার বাপচাচারা দাদার বাড়ীতে গেলে তাদেরকে ভূমিদশ্য ইয়াসিন মন্ডল তাড়িয়ে দেয়।

ইয়াসিন মন্ডল তাড়িয়ে দেওয়ার পর রাগে ক্ষোপে নিরপায় হয়ে আমার চাচা সাদেক মন্ডল নিখোঁজ হয়ে যায়, এখন তিনি বেচে আছে নাকি মারা গেছে আমরা কেউ জানিনা। আমার বাবা অন্যের বাড়ী থেকে বড় হয়ে বিবাহ করেন।

আমার মা আমাকে জন্ম দিয়েই মারা যান। আমি খুবই অভাবের মধ্যে বড় হয়ে শশুর বাড়ীর সহযোগীতায় দীর্ঘ ২২ বছর প্রবাসে থেকে এখন দেশে ফিরে এসেছি।

এখন আমি এই পত্রিকার মাধ্যমে দেশবাসী ও মহামান্য আদালতের কাছে আমি আমার জমি ফেরত পেতে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।

এসময় চরমনোহরদিয়া গ্রামের সাহিদ সেখ নামে অপর একব্যাক্তি তিনিও ইয়াসিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews