ফরিদপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) এর উদ্যোগে গাছ লাগতে উদ্ভুদ্ধ করার জন্য সমৃদ্ধি কর্মসূচির আওতায় শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৮ শে আগষ্ট) সকাল ১১ টার দিকে সদর উপজেলার মাচ্চর সমৃদ্ধি কর্মসূচির অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিটন ঢালী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক (কার্যক্রম)
মোঃ আকরাম হোসেন, আরও উপস্থিত ছিলেন সংস্থার ক্রেডিট ম্যানেজার এম ফরিদুজ্জামান, সহকারী ক্রেডিট ম্যানেজার জামাল সরদার, সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন মারজান মিয়া, সমন্বয়কারী সুমন চন্দ্র হাওলাদার, ইউনিট ম্যানেজার মোঃ ফারুক হোসেন,
স্বাস্থ্য কর্মকর্তা মির্জা ইয়াকুব হারুন সুমন, সমাজ উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান খান, পারিবারিক উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা রিপন মিস্ত্রি প্রমুখ।



Leave a Reply