ফরিদপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ময়নার মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে খাদ্যবান্ধব কর্মসূচীর উপকারভোগী কার্ডধারীসহ প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
এসময় বক্তরা কৃষ্ণনগর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার সাইফুল ইসলাম বিল্লালসহ আরো দুই ডিলারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির কথা তুলেধরে বলেন সাইফুল ইসলাম বিল্লালসহ আরো দুই ডিলার খাদ্যবান্ধব কর্মসূচীর চাল দুইকোঠায় একসংগে ৬০ কেজির দাম ৯০০ টাকা রেখে খাদ্যবান্ধব কর্মসূচীর উপকারভোগী গরীব অসহায়দের মাঝে ৫০ কেজি করে বিতরণ করেছে।
এবিষয় নিয়ে কয়েকজন প্রতিবাদ করলে তাদেরকে তার রেশন কার্ড বাতিল করে দেবে বলে হুমকিও দিয়েছে অভিযুক্ত তিন ডিলার। এঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের ফুড অফিসার ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে।
তিনি বলেন আমাদের ফুড অফিসার পৌছানোর আগপর্যন্ত ওই ইউনিয়নের ৩জন ডিলার মিলে ৫০জনকে ১০ কেজি করে চাল কম দিয়েছে, অভিযুক্ত তিন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা খাদ্য কর্মকর্তা (ডিসিফুড) খন্দকার ফরহাদ হোসেন জানান, অপরাধি তিন ডিলারকে জরিমানাসহ তাদেরকে শোকজ করা হয়েছে, খুব দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার জানান, অভিযুক্ত তিন ডিলালের কার্যক্রম স্থগিত করে তাদেরকে শোকজ করা হয়েছে।

Leave a Reply