লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে বি এস এফ এর গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যাবসায়ী যুবকের লাশ ফেরত দিলো ভারতিয় সীমান্ত রক্ষি বাহিনি ( বি এস এফ)।২ মাস ১৭ দিন পরে।
গত ৪ জুন দিবাগত রাত আড়াই টায় পাটগ্রাম ইউনিয়ন এর শেষ ও জগতবেড় ইউনিয়নের শুরু ভারত বাংলাদেশ সীমান্তে বিএস এফ এর গুলিতে নিহত হয় ইউসুফ নামের এক যুবক।
সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের ১৩ নম্বর উপপিলারের ভারতের সরকার পাড়া ও বাংলাদেশের কালীরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারকারিদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারি সহ উভয় দেশের ৪- ৫ জনের একটি দল গরু পার করার চেষ্টা করে।
এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ ১৬৯ রানীনগর বি এস এফ ব্যাটলিয়ানের মীরপাড়া ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারত বাংলাদেশি গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে ইউসুফ আলীর পেটে ও বুকে গুলি বিদ্ধ হলে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ইউসুফের বাড়ি জগতবেড় ইউনিয়নের ২ নং মেসেরডাংগা এলাকায় শাহ জামালের ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নিহতের পিতা শাহ জামাল ৬১ বিজিবি ব্যাটলিয়নে আবেদন করেন।
বিজিবি উভয় দেশের উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। যাবতীয় পক্রিয়া সম্পন্নের পর গত ২/৩ আগে লাশ ফেরত দেওয়ার কথা জানায় বি এস এফ।
মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেল চারটায় সীমান্তের ৮৬৮ নম্বর প্রধান ৩ নং উপপিলারের নিকট দিয়ে ইউসুফের লাশ ফেরত দেওয়া হয়। এসময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ ১৬৯ রানীনগর বি এস এফ ব্যাটলিয়ান শ্রীমুখ ক্যাম্পের কমান্ডার অরবিন্দ কুমার,ও কুচবিহারের অজ্ঞাত নামা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ ফেরত দিয়া হয়।
এসময় লাশ গ্রহণ করন মেখলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমন্ত মুখার্জি বাংলাদেশের পক্ষে ৬১ বিজিবি ব্যাটলিয়নের নাজির কুমানি ক্যাম্পের কমান্ডার সুবেদার রেজাউল করিম,
জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, পাটগ্রাম থানার উপপরিদর্শক এস আই মাহাবুব রহমান জগতবেড় ইউনিয়ন ২ নং ওয়াডের সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উভয় দেশের সীমান্ত রক্ষি বাহিনি ( বিজিবি- বি এস এফ) ,
ভারতের একজন আদালতের ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিহত বাংলাদেশি যুবক ইউসুফের লাশ তার বাবার নিকটে তুলে দেন।



Leave a Reply