1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে র‍্যাব-১০ এর অভিযানে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে র‍্যাব-১০ এর অভিযানে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

এস, এম আকাশ, ফরিদপুর জেলা অফিস :

স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে নিখোঁজের ১৪ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় পলাতক প্রধান আসামী উজ্জলকে গ্রেফতার করেছে র‍্যাব। আজমঙ্গলবার ফরিদপুর র‍্যাব-১০ এর সম্মলেন কক্ষে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম, শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব-১০ এর একটি দল গতকাল সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে প্রধান আসামী উজ্জল শেখকে ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড় থেকে গ্রেফতার করে।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে ও পারিবারিক কলহের কারণে ৩ আগস্ট রাতে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়ায় গৃহবধু মিনু বেগম (২৭) কে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রাখে। স্ত্রী নিখোজের ঘটনা প্রচার করে গৃহবধুর স্বামী উজ্জল ও তার পরিবারের লোকজন।

গত ১৯ আগস্ট গৃহবধুর স্বামীর বাড়ী থেকে পচা দুগন্ধ বের হলে পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী। পরে অনেক খোজাখুজির পর বাড়ীর সেফটি ট্যাংকির ভিতর থেকে নিখোজ মিনু বেগমের পচা-গলা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা সোনা বানু বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামী উজ্জল তার স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে রাখার কথা স্বীকার করেছে। এই ঘটনায় নিহতের শাশুড়ি জহুরা বেগম পুলিশ হেফাজতে হত্যা ও গুমের ঘটনা স্বীকার করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews