জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ফরিদপুরসহ ফরিদপুর ২ আসনের সালথা, নগরকান্দা ও কৃষ্টপুুর এলাকায় প্রায় ৫ হাজার অসহায়দের মধ্যে খাবার বিতরণ করেছেন আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ফরিদপুর ২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সোবহান।
রোববার (১৫ আগস্ট) দুপুরে এই খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সহ-সভাপতি সেখ আব্দুল কুদ্দুস, সদস্য আশিকুর রহমান, খাইরুল আলম পিকুল ও মোঃ শাহিন মিয়া।
এর আগে সকাল ৭ টায় শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের শেখ রাসেল স্কয়ারে নবনির্মিত আওয়ামী লীগ অফিস চত্বরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এ কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত।
এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ , যুবলীগ, শ্রমিক লীগ , মৎস্যজীবী লীগ, জাতীয় শ্রমিকলীগ, কোতোয়ালি থানা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী লীগ, পৌর আওয়ামী লীগ, যুব মহিলা লীগ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে একটি শোক রেলি শহর প্রদক্ষিণ করেন।

Leave a Reply