1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ দশা থেকে মুক্ত হলেন প্রবাসী পরিবার

  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ দশা থেকে মুক্ত হলেন প্রবাসী পরিবারভা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে প্রতিপক্ষের দেয়া কাটা টারের বেড়ায় অবরুদ্ধ দশা থেকে মু়ুক্ত হলো প্রবাসী পরিবার। দীর্ঘদিন ধরে পরিবারটি গ্রামের একটি হত্যা মামলায় ঘটনায় প্রতিপক্ষের দ্বারা কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ হয়ে অনেকটা বন্দীদশা অবস্থায় ছিলেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। নজর আসে প্রশাসনের।সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাঁটাতারের বেড়া অপসারণ করে মুক্ত করেন পরিবারটিকে। প্রায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন ভুক্তভোগী হাসিনা বেগম। এর মাধ্যমে প্রতিপক্ষের দেওয়া কাটাতারের বেড়ায় অবরুদ্ধ এক পরিবারকে দুইদিন পর মুক্ত করলো থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।

প্রতিবন্ধকতা অপসারণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম,

এসিল্যান্ড মাসুদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়াসহ শতশত গ্রামবাসী। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মাসুদুর রহমান জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিহিংসামুলক প্রতিবেশী এক পরিবারের বাড়িতে কাটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন প্রতিপক্ষের লোকজন।

এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির চারপাশের কাটাতারের বেড়া উচ্ছেদ করে মুক্ত করা হয় মালয়েশিয়া প্রবাসী পরিবারকে।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানান তিনি । এসব অপরাধমুলক কাজ ভবিষ্যতে ওই গ্রামে কেউ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে সবাইকে সতর্ক করেন।

উল্লেখ্য, গত দুইদিন আগে গ্রাম্যদলাদলি এবং একটি হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে কাওসার মাতুব্বর, জাকারিয়া মাতুব্বরের পক্ষের মাসুদ মিয়া ও আলী মিয়া তাদের মালীকানাধীন জায়গায় কাটাতারের বেড়া দেয়।

এতে হত্যা মামলার আসামী পক্ষের প্রতিবেশী সালাম মোল্লার পরিবার ওই কাটাতারের বেড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর প্রায় তিন দিন পর প্রশাসনের হস্তক্ষেপে কাটাতারের বেড়া উচ্ছেদ করে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করে পুলিশ-প্রশাসন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews