1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সদরপুরে সেফটি ট্যাংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার

  • রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

সদরপুরে সেফটি ট্যাংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার

এস, এম আকাশ, ফরিদপুর জেলা অফিস :

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালীর বাছার ডাঙ্গী গ্রামের মৃত রাজন বাছারের বাড়ির সেফটি ট্যাংকি থেকে রাবেয়া বেগম ওরফে রঙ্গ (৩৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সদরপুর৯ থানা পুলিশ। আজ রোববার এই লাশ উদ্ধার করা হয়।রাবেয়া বেগম ওরফে রঙ্গ (৩৩) মৃত রাজন বাছারের বড় মেয়ে। তার স্বামী পার্শবর্তী শিবচর থানার বন্দখোলা ইউনিয়নের রাজার চর গ্রামের আব্দুল মান্নান বেপারীর ছেলে হাবলু বেপারী (৪৫)।

জানা যায়, শিবচর থানার বন্দখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের হাবলু বেপারীর সাথে পারিবারিকভাবে বিগত ৮-৯ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর থেকেই রাবেয়া স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতো। স্বামী হাবলু বেপারী স্থানীয় পিয়াজখালী বাজারে ফার্নিচারের রঙয়ের কাজ করতো ও রাবেয়া সদরপুরের নয়রশি এলাকায় এ.কে.কে নামক একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কাজ করতো।

সংসার জীবনে তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে এবং পূর্বের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। গত ১১ আগষ্ট হতে রাবেয়া নিখোঁজ হয় ও ১২ আগষ্ট দুপুরে রাবেয়ার স্বামী হাবলু বেপারী ঢাকায় যাওয়ার কথা বলে বেরিয়ে যায় বলে রাবেয়ার মা জানায়। রাবেয়া নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোজাখুজি করার পর আজ ১৩ আগষ্ট দুপুরে রাবেয়ার মা বাড়িতে তাদের গোয়াল ঘরের পেছনে গেলে বাথরুমের সেফটি ট্যাংকির মধ্যে রাবেয়ার দুই পা দেখতে পেয়ে চিৎকার দেয়। তার আত্ম চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসে।

পরবর্তিতে সদরপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকির ভেতর থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করে।
এর রিপোর্ট লেখা পর্যন্ত স্বামী হাবুল বেপারী পালাতক রয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ জানান- আইনি প্রক্রিয়া শেষে লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews