1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক নাদিরা আক্তারের বিরুদ্ধে সমালোচনার ঝড়

  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

ফরিদপুরে সমালোচনার পাহাড় পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক নাদিরা আক্তারের বিরুদ্ধে

এস.এম আকাশ, ফরিদপুর জেলা অফিস:

সরকার বিরোধী দলের নাদিরা আক্তার উপপরিচালক পদে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় এক নাগাড়ে ২২ বছর কর্মরত রয়েছেন এবং পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক পদে প্রমোশনের তালিকায় এখন তিনি শীর্ষে রয়েছেন। এই বিষয় নিয়ে ফরিদপুর-১ আসন জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন ক্ষমতাসীনদল আওয়ামীলীগের কোন এমপি মন্ত্রীর সন্তানরাও এতো সুযোগ সুবিধা পায়না, সেখানে একজন বিরোধী দলের  অফিসার হয়ে কি করে এতো সুযোগ সুবিধা পাচ্ছে।

নাদিরা আক্তারের বাবা আফসার উদ্দিন আহমেদ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্নে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এম মোশাররফ হোসেন মুসা মিয়া জানান, নাদিরা আক্তারের বাবা আফসার উদ্দিন আহমেদ বিএনপির প্রতিষ্ঠা লগ্নের পর ১৯৮৬ সালের ১৫ ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

পরবর্তীতে ১৯৯৬ সালের নির্বাচনেও বিএনপি, জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি। এবিষয়ে আরো বিস্তারিত জানতে বোয়ালমারী উপজেলা বিএনপির কয়েক জনের সাথে কথা  বললে বিষয়টি নিশ্চিত  করেন।   

জানা যায়, নাদিরা আক্তার ২০০১ সালের এপ্রিল মাসে পাসপোর্ট অধিদপ্তরে প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক পদে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর থেকেই পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় এক নাগাড়ে ২২ বছর কর্মরত আছেন। তিনি বর্তমানে ভিসা শাখার (পার্সোনালাইজেশন সেন্টার) উপপরিচালক হিসেবে রয়েছেন। তিনি এখন পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক পদ থেকে পরবর্তী প্রমোশন নিতে মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকায় তার নাম শীর্ষে রয়েছে বলে জানা গেছে।

নাদিরা আক্তারের বিভিন্ন সময় বদলির অর্ডার হলেও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক সকল মহাপরিচালদের সখ্যতা থাকার কারণে তাকে কোনদিনই ঢাকার বাইরে যেতে হয়নি। ২০১৮ সালে তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন দুর্নীতির দায়ে দুদক কর্তৃক অভিযোগ দায়ের হলে সে সময় প্রমোশন থেকে বঞ্চিত হন তিনি । এবিষয়ে গত ৫ জুলাই তারিখে সমাজের চিত্র অনলাইন পোর্টালে একটি নিউজ প্রকাশ হওয়ার পরে নাদিরা আক্তারের বিরুদ্ধে তদন্তে নামে সরকারী একাধিক গোয়েন্দা সংস্থা।

এ ব্যাপারে পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক নাদিরা আক্তারের মোবাইল নাম্বারে (০১৮৫১৬১৮০৫২) একাধিকরা যোগাযোগের চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শিহাব উদ্দিনের মোবাইলে (০১৭১১০০৬২০১) একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews