ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের আঃ জব্বার জমি ক্রয় করতে গিয়ে কষ্টার্জিত ১০ লক্ষাধিক টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শত মানুষের নিকট ধর্না দিয়ে এবং বিচার চাইতে গিয়ে উল্টো চক্রটির রোষানলে পড়ে কোন কুল কিনারা পাচ্ছেননা তিনি।
এ ঘটনায় তিনি থানায় অভিযোগ এবং বিজ্ঞ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেছেন। মামলা সূত্র এবং ভুক্তভোগী আঃ জব্বার সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সাইফুল ইসলাম চুন্নুর মালিকানাধিন একটি জমি ৪ জন মিল়ে অংশীদারিত্বের ভিত্তিতে ক্রয় করার জন্য প্রস্তাব করা হয়। আমার সাথে অংশীদার উপজেলার পশ্চিম হাসামদিয়া গ্রামের আতাউর রহমান জমির সমুদয় কাগজপত্র প্রদর্শন করে জমির বায়নার টাকা দিতে বলে।
আ: জব্বার সরল বিশ্বাসে তাকে নগদ ৫ লাখ টাকা দেয়। পরে পূনরায় আরও ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার সময় স্থানীয় অনেক গন্যমান্য ব্যাক্তিগনের উপস্থিতিতে এবং স্টাম্পের মাধ্যমে তাদের স্বাক্ষর লিপিবদ্ধ করে আরও ৫ লক্ষ টাকা দেওয়া হয়। আঃ জব্বার অভিযোগ করে বলেন, আমি সরল বিশ্বাসে কষ্টার্জিত টাকাগুলো দেই। পরে জমির মালিক সাইফুল ইসলাম চুন্নু মিয়া বলেন,
আমি আতাউরের নিকট থেকে কোন টাকা – পয়সা গ্রহন করিনি।এমনকি স্টাম্পের স্বাক্ষরও আমার নয়।পরে আতাউরের নিকট টাকা নেওয়ার বিষয়টি বললে এক পর্যায়ে সে গা ঢাকা দেয়। বেশ কিছুদিন পর পুনরায় আতাউর নিজ বাড়িতে আসে। পরে এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে এক সালিস বৈঠক বসে।এতে অভিযুক্ত আতাউর সালিসে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং জনতা ব্যাংক ভাঙ্গা শাখার অনুকুলে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন।
আঃ জব্বার জনতা ব্যাংক শাখায় যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানান ব্যাংকে ওই ব্যাক্তির কোন টাকা- পয়সা নেই। আপনি প্রতারণার শিকার হয়েছেন। সম্প্রতি আঃ জব্বার অভিযুক্ত আতাউর রহমানের নিকট টাকা চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করেন এবং আঃ জব্বারকে চরমভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় আঃ জব্বার ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অতি সম্প্রতি আঃ ফরিদপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে সাইফুল ইসলাম চুন্নু বলেন, টাকা নেওয়ার বিষয়টি শুনেছি, তবে কত টাকা নিয়েছে তা আমার জানা নেই। ব্যাংক কর্তৃপক্ষের নিকট বিষয়টি নিয়ে কথা হলে জানা গেছে,
ব্যাংকে উল্লেখিত চেকে কোন টাকা- পয়সা নেই। এজন্য চেক ডিজঅনার হয়েছে মর্মে কাগজ প্রদান করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত আতাউর রহমানের নিকট যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply