1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ

  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ

এস, এম আকাশ, ফরিদপুর জেলা অফিস :

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ বুধবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির নেতারা জানান, আজ বিকেল ৩টার দিকে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার রায়ের খবর পেয়ে দলীয় অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি ফরিদ শাহ্ সড়ক হয়ে চকবাজার,

থানা রোড হয়ে জনতা ব্যাংকের মোড়ে আসে। মিছিল শেষে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত ট্রাফিক আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন।

এসময়ে ৫০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালায়। বিএনপির নেতাকর্মীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে কাঠপট্টি এলাকায় জেলা বিএনপির অফিসে হামলা চালায় তারা।

জেলা বিএনপির সদস্যসচিব এ. কে. কিবরিয়া স্বপন জানান, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় এলাকায় পুলিশ দাঁড়িয়ে থাকলেও কোন ভূমিকা নেয়নি।

মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ জানান, শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। আমাদের কর্মীরা দ্রুত সরে যাওয়ায় কেউ আহত হয়নি।

অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী জানান, ‘শান্তিপূর্ণ কোন কর্মসূচিতে বাধা দেয় না ছাত্রলীগ। আজ যে হামলার কথা বলা হচ্ছে, তার কোন ভিত্তি নেই।’

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ জানান, ফরিদপুর বিএনপি দুই ভাগে বিভক্ত। কর্মসূচির কথা জানতে পেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন ধারণা থেকেই পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল।

বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুনেছি পরে তাদের একটি গ্রুপ অফিসেও হামলা করেছে। এটা তাদের অভ্যন্তরীণ সমস্যা। এ ঘটনায় আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, বিএনপিকে অনুরোধ করা হয়েছিল দলীয় অফিসের সামনে তাদের কর্মসূচি পালন করতে।

কিন্তু তারা মিছিল নিয়ে জনতা ব্যাংকের মোড় এলাকায় আসে। ওই সময় ছাত্রলীগের একটি মিছিল এসে পড়েছিল। তবে কোন হামলার ঘটনা ঘটেনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews