ফরিদপুরের সালথায় দুইদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সালথা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুইদিন ব্যাপী এই সাহিত্য ও বই মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার পিএএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জেলা কালচারাল অফিসার ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিনিধি মোহাম্মদ সাইফুল হাসান মিলন,
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক, ফরিদপুর সহকারী কমিশনার বদিউজ্জামান রিশাদ। রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা,
দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক ও কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ-ই- কবির খোকনসহ বিভিন্ন দপ্তর ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply