1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে মারকায মসজিদে পিটিয়ে এক মুসল্লীকে হত্যা

  • বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে মারকায মসজিদে পিটিয়ে এক মুসল্লীকে হত্যা

এস.এম আকাশ,ফরিদপুর অফিস :

গোসলের সাবান নিয়ে তর্কে জড়িয়ে পিটিয়ে এক মুসল্লীকে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে ফরিদপুর শহরের বদরপুর মারকায মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ওই মুসল্লীর নাম আব্দুল জলিল (৭০)।

তিনি জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পরে হত্যাকারী বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সী (৬০) কে মসজিদের মুসল্লীরা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয় ও মুসল্লীরা জানান, মারকায মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দ্যেশে বের হন মুসল্লীরা। তাবলিগের উদ্দ্যেশে মধুখালী থেকে নিহত আব্দুল জলিল গতকাল মঙ্গলবার বিকালে মসজিদে আসেন।

আজ বুধবার দুপুরে স্থানীয় বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সী মসজিদে এসে গোসলের সাবান নিয়ে আব্দুল জলিলের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মান্নান মুন্সী মসজিদের পাশে থাকা কাঠের চলা দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান ।

ফরিদপুর কোতয়ালী থানার এস.আই আব্দুল জব্বার জানান, খবর পেয়ে বিকাল ৪টার দিকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, এঘটনায় ঘাতক মান্নান মুন্সীকে মসজিদের মুসল্লীরা আটক করে রাখে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আব্দুল জলিলের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews