ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: আশিকুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ,
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

এসময় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মো: শাহাবুদ্দীন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো: আনিসুজ্জামান শিকদার,
দুদকের যুগ্ম পরিচালক মজিবুর রহমান, মাধকের উপ পরিচালক শামিম হোসেন, শাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মওলানা মুফতি কামরুজ্জামান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। এসময় জেলার ৯টি উপেজলার প্রায় ৬শ ইমাম ও খতিবদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

Leave a Reply