“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বর্নিল আয়োজনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলাচক্রবর্ত্তীর সঞ্চালনায় নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -৪ ৷

আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম,
শিক্ষা কর্মকর্তা মোহসীন রেজা,কৃষি কর্মকর্তা জীবাংশু দাস,নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় উপজেলা ৩জন মৎসজীবিকে পুরস্কৃত ও উপজেলার বিভিন্ন জলশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
মোঃ সরোয়ার হোস

Leave a Reply