1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ধর্ষণের পর হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে ধর্ষণের পর হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলার মধুখালীতে কাজল রেখা নামে এক পাটকল শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৪ জুলাই) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুল রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের চুন্নু সিকদার, নাসির খান, ইসলাম মীর, আতিয়ার মোল্লা ও কামারখালী বাজার এলাকার নাজমুল হোসেন।

এতথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট স্বপন কুমার পাল।

মামলা সূত্রে জানা যায়, কাজল রেখা কাজলি ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুর প্রাইম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০১৯ সালের অক্টোবর মাসের ১৫ তারিখে ওভার ডিউটি করে সাড়ে ১১টার দিকে বের হন।

পথি মধ্যে নছিমন চালক চুন্নু সিকদার প্রথমে তাকে রাজধরপুর বাবু মিলিটারির কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে কাজল রেখাকে ধর্ষণ করতে দেখে ফেলায় অন্য চার আসামি নাজমুল হোসেন, ইসলাম মীর, আতিয়ার ও নাসির তারাও পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণ শেষে এঘটনা কাজল রেখা কাউকে বলে দিলে তাদের মানহানি হবে ভেবে ৫ আসামি কাজল রেখাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে কলা বাগানে ফেলে রেখে যান। পরের দিন সকালে স্থানীয়রা কলা বাগানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

এ ঘটনায় নিহতের মা কল্যানি বিশ্বাস বাদী হয়ে ১৬ অক্টোবর মুধখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বড়ালিদহ গ্রামে। কাজের সুবাদে তিনি মধুখালী থানার রাজধরপুর গ্রামের লাকি বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার এস.আই সাহেব আলী ও সাইফুল আলম ওই বছরের ৩১ ডিসেম্বর মোবাইলের কল লিস্ট যাচাই বাছাই শেষে ওই ৫ আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দেয়। আদালত সাক্ষ্য প্রমাণ দেখে আজ এ রায় ঘোষণা করেন।

অ্যাডভোকেট স্বপন কুমার পাল জানান, আসামিরা সকলেই নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews