ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা গোল চত্বর ফ্লাইওভার এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুলাই) বিকেল ৩ টার দিকে এঘটনা ঘটে। নিহতরা হলেন,
মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর ছেলে মাহফুজুর রহমান (২৯) ও তার ছোট ভাই হামিম(১৪)।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুয়েল জানান, দুপুরে দুই ভাই রেলগাড়ী থেকে ভাঙ্গা রেল স্টেশনে নেমে ভাঙ্গা গোল চত্বর ফ্লাইওভারের হাইওয়ে এক্সপ্রেস পার হওয়ার সময় ঢাকা গামী ইলিশ পরিবহন
(ঢাকা মেট্রো ব-১৪-৬০৫৭) বাসের চাকায় দুই ভাই পিষ্ট হয়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। বাসটি ফেলেই চালক পালিয়ে যায়।
বাসটিকে উদ্ধার করা হয়েছে। নিহত দুই ভাইয়ের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে, তারা এলেই লাশ হস্তান্তর করা হবে।

Leave a Reply