বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার নব নির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৪জুলাই বিকেলে শহরের আলিপুরের হাসিবুল হাসান লাবলু সড়কের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সের নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ,
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফ ম বাহাউদ্দিন নাসিম।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সমাজ সেবাই ব্যাপক আলোচিত আব্দুস সোবহান।
এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ফরিদপুরে এখন এই অফিসটাই আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। এখান থেকেই আওয়ামী লীগের ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
তাছাড়া আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনগুলো এখান থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করিতে পারবে।
তারা এই অফিসটি নির্মাণ করার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলুন ও পায়রা ওড়ানোসহ বৃক্ষরোপন কর্মসূচি এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply