“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) এর সভাপতিত্বে উক্ত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম প্রমুখ।

Leave a Reply