1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওভারটেককালে বাস উল্টে সুপারভাইজার নিহত: আহত- ১০

  • শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওভারটেককালে বাস উল্টে সুপারভাইজার নিহত: আহত- ১০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়েতে ওভারটেককালে ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রেলিঙের সাথে লেগে উল্টে যায়।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে হানিফ পরিবহনের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হয়েছে ।

তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহন এবং ঢাকা থেকে পটুয়াখালী গামী দোলা পরিবহন একে অপরের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়।

এক পর্যায়ে মালীগ্রাম ফ্লাইওভার সন্নিকটে দোলা পরিবহনটি হানিফ পরিবহনটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে অভারটেক করে পালিয়ে যায়। । এ সময় হানিফ পরিবহন টি রেলিঙের সাথে ধাক্কা লাগে এবং চাকা ফেটে উল্টে যায়।

এতে হানিফ পরিবহনের সুপারভাইজার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়ন ইমরান আলী ইমরান জানান, পরিবহনের একটি গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওভার টেকিং এর কারণে হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত বাসের সুপারভাইজার এর মৃত্যুর খবর পেয়েছি।

তার পরিচয় এখনো জানা যায়নি। আমি ঘটনাস্থলে অবস্থান করছি। অন্য আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews