খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার গোপিনাথপুর গ্ৰামের অন্তর নামের এক ভার্সিটির ছাত্র হামলার শিকার হয়েছে। হামলাকারীরা হলো লোহাগড়া পৌর এলাকার গোপিনাথপুর গ্ৰামের বেপারী পাড়ার রইচ উদ্দিনের ছেলে ইয়ামিন ও তার সংঘবদ্ধ গ্যাং চক্র ।
সরেজমিনে গিয়ে জানা যায়, ইয়ামিন একজন সন্ত্রাসী, সে দীর্ঘ দিন ধরে এলাকায় তার সঙ্ঘবদ্ধ চক্র নিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ করে আসছে।
মূলতঃ ইয়ামিন এর বাবা রইস উদ্দিন একজন সৎ ও ভালো মানুষ রইস উদ্দিন তিনি লোহাগড়া বাজারের একজন মুটের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। তার চোখের আড়ালে ছেলে হয়েছে একজন সন্ত্রাস।
ইয়ামিন সম্পর্কে গোপিনাথপুর গ্ৰামের বেপারী পাড়া এলাকায় জানতে চাইলে, ওই এলাকার প্রতিটি মানুষের মুখে একটা ই কথা ইয়ামিন একজন ডিসপ্রেড ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।
এলাকাবাসীরা আরো বলেন,ইয়ামিন সে তার কিশোর গ্যাং বাহিনী নিয়ে লোহাগড়া পৌর এলাকার বিভিন্ন জায়গায় মারামারি,দাংগা হাংগামা সহ নানা ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে ও জানা যায়।
নাম বলতে অনিচ্ছুক কতিপয় লোকজন বলেন, ইয়ামিন সে একজন নারী লোভী ও দূর চরিত্রের মানুষ। এবং সে একটা মেয়ে কেলেঙ্কারিতে ও জড়িত রয়েছে বলে ও জানা যায়।
অনেকের ধারণা ইয়ামিন সে একজন নেশা খোর। নেশা করে নিরিহ মানুষের সাথে গ্যাঞ্জাম ফ্যাসাত সৃষ্টি করে সমাজের মানুষদের অশান্তি করে আসছে।
গোপিনাথপুর গ্ৰামের বেপারী পাড়া মাদকের ডেঞ্জারাস জোন হিসেবে পরিচিত। উক্ত এলাকা প্রশাসনের নজরে এনে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান এলাকাবাসী।

Leave a Reply