বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে পুলিশের খারাপ দিকগুলোই বেশি বেশি করে সমালোচনা করে থাকে। এক সময়ে সাধারণ মানুষ মনে করতেন বাংলাদেশের পুলিশ ঘুষছাড়া কোন কাজ করেনা, পুলিশ দেখলেই সাধারণ মানুষ ভয়ে দূরে সরে যেতেন। পুলিশের কাছে সাধারণ গরীব মানুষ আইনি সহযোগিতা সঠিক ভাবে পেতেননা ।
পুলিশের প্রতি মানুষের এই ভুল ধারনা একেবারেই পাল্টে দিলেন ফরিদপুরে কর্মরত পরোপকারী, বিচক্ষন ও মানবিক পুলিশ সুপার মো. শাহজাহান। তিনি ফরিদপুরে যোগদান করার পর থেকেই জেলার সর্বস্তরের জনগণ পূর্ণাঙ্গ সেবা সঠিকভাবে ভোগ করতে পারছেন। বিভিন্ন ধরনের অপরাধ বহুল অংশে কমে গেছে এবং কোন অপরাধি অপরাধ করে ছাড় পাচ্ছেন না।
তাকে অবশ্যই আইনের আওতায় এনে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হচ্ছে। অনেক হত্যা মামলা, অটো রিক্সা ছিনতাই সহ হত্যা, মোটরসাইকেল চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদক ব্যবসায়ীসহ অনেক টপ টেরোর সন্ত্রাসী অনেকেই পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে বসবাস করছে। কোতোয়ালী থানাসহ জেলার সকল থানার সেবারমান সাধারণ মানুষের কাছে খুবই প্রশংসনীয় হয়েছে।
দৈনিক আমাদের নতুন সময়, দি ডেইলি সিটিজেন টাইমস ও দৈনিক খোলা কাগজ পত্রিকার ফরিদপুর বিভাগীয় ব্যুরো চিফ এস.এম আকাশ জানান, পুলিশ সুপারের দপ্তরিক কাজের চাপ মোকাবিলা করে নিয়মিত সাধারণ মানুষদের অভিযোগ শোনা কিংবা তাদের নিকট থেকে দ্রুত সেবা প্রাপ্তির প্রত্যাশা শুনে তড়িৎ পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করা অনেকটা দুস্কর।
তবে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান শত ব্যস্ততার মাঝেও সাধারন মানুষদের সাক্ষাতকারের বিষয়টি অগ্রাধিকার দিয়েছেন। তিনি অফিসে থাকা অবস্থার (সকাল ১০ টা কিংবা সন্ধা ৭টা হউক) হাসিমুখে ভুক্তভোগিদের কথা শুনে তড়িৎ পদক্ষেপ নিয়ে থাকেন।
Iফরিদপুরের সর্বস্তরের জনগণ এই পরোপকারী, মানবিক পুলিশ সুপারের কাছে নিঃসংকোচে তাদের সমস্যা, যে কোন বিষয়ে অভিযোগ করে দ্রুতসময়ের মধ্যে সমাধান পেয়ে থাকেন। তিনি আরও বলেন, ফরিদপুরের কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিও সংকোচহীন ও নির্ভয়ে চিত্তে এই পুলিশ সুপারের কাছে তুলে ধরা যায়।
দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি রুপা সুলতানা জানান, আমাদের পুলিশ সুপার স্যার একজন পরোপকারী, বিচক্ষন অফিসার। এসপি স্যারের হস্তক্ষেপে ফরিদপুরে এখন সেবারমান উন্নতি হয়েছে। সেজন্য অনেক ভুক্তভোগী গরীব মানুষ আইনি সহায়তার জন্য আমাদের কাছে এলে আমরা তাদের পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেই এবং পুলিশের প্রতি কারো এখন কোন অভিযোগ নেই।
তিনি বলেন,পুলিশ যে জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তা আমরা ভুলে যাই। দু-একজনের অপকর্মে পুরো পুলিশ বাহিনীকে সমালোচনায় বিদ্ধ করি আমরাই। কিন্তু এখন কেউ বিপদে পড়লে শুধুমাত্র তার পাশে পুলিশ প্রশাসনকেই দেখা যায়।
পুলিশ বিভাগে বহু কর্মকর্তা আছে যারা সাধারণ মানুষকে নিঃস্বার্থ ভাবে সহযোগিতার মতো মানবিক কাজগুলোকেও নৈতিক দায়িত্ব বলে মনে করে কাজ করে। তাদের মধ্যে একজন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান।
কানাইপুরের এক ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আকাশ মিয়া জানান, আমি মধুখালী উপজেলার শ্রীপুর গ্রামের এক কারখানা মালিকের কাছে ৫লাখ টাকা পাবো কিন্তু সে আমার পাওনা টাকা দিচ্ছেনা। এই বিষয়ে এসপি স্যারের কাছে আইনি সহায়তা চাইলে তিনি আমাকে সহায়তা করেছেন।
এবিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান জানান, মানুষকে সেবা দেওয়া, মানুষের বিপদে পাশে থাকা, তাদের সাহায্য করা এটা আমি সর্বোচ্চ উত্তম কাজ বলে মনে করি। সরকার আমাদের মাসে মাসে বেতন দিচ্ছেন আমাদের সবার উচিৎ আমাদের দায়িক্ত কর্তব্য সঠিকভাবে পালন করা।




Leave a Reply