1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বোয়ালমারীতে অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা করলেন. আরিফুর রহমান দোলন

  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

বোয়ালমারীতে অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা করলেন. আরিফুর রহমান দোলন

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা করলেন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস এর সম্পাদক আরিফুর রহমান দোলন।

তিনি মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগী, চিকিৎসক-নার্সসহ সকলের খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালে দরিদ্র রোগীদের ওষুধ প্রদানসহ আর্থিক সহযোগিতা করেন।

আরিফুর রহমান দোলন, আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের মানবহিতৈষী পুরুষ, প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরী। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সূর্য সৈনিক।

জানা যায়, আরিফুর রহমান দোলনের গড়া কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন গোটা অঞ্চলে মানবকল্যাণ ও সমাজসেবামূলক কাজে সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছে। জনপদের অসহায় ও দরিদ্র মানুষকে সব সময় সহযোগিতা করেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন তিনি। এসময় বেশ কয়েকজন অসহায় রোগীকে উন্নত চিকিৎসা ও ওষুধ কেনার জন্য আর্থিক সহযোগিতা করেন তিনি।

দীর্ঘদিন যাবত হৃদরোগ আক্রান্ত উপজেলার রাজাপুর গ্রামের মো. উজির আলী আর্থিক অনাটনের জন্য চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল চত্ত্বরে উজির আলীর খোঁজ নেন দোলন। তাকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেন তিনি। এসময় আবেগে আপ্লূত হয়ে পড়েন উজির আলী।

জটিল রোগে আক্রান্ত পৌরসভার সোতাশী গ্রামের অসীম রাজবংশী টাকার অভাবে ঔষধ ক্রয় করতে পারছেন না। বিষয়টি জানতে পেরে তাকে ওষুধ কিনে দেন।

হাসপাতাল পরিদর্শনের সময় তিনি ঘোষণা দেন, বর্ষা মৌসুম শেষে বোয়ালমারীতে হৃদরোগ ও চক্ষুরোগে আক্রান্ত রোগীদের জন্য চক্ষু ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ক্যাম্প করবেন তিনি।

এসময় দোলনের সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাসান শিকদার, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান,

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান কদর, জেলা কৃষক লীগের সদস্য মো. মাহাবুব শেখ, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিম রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

আরিফুর রহমান দোলন তার নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসন বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী উপজেলায় সরকারের উন্নয়ন প্রচারে সভা-সমাবেশ, পথসভা, উঠোন বৈঠক, গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews