1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত

  • সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক  ফরিদপুর   

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও জাতীয় সংসদে শিক্ষকদের ১০% আসন বরাদ্দের দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি মোঃ ইমরুল কবির জিহাদ

, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী সিদ্দিকী, ফরিদপুর মুসলিম মিশনের শিক্ষক মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ জাহিদ,

যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ফরিদপুর ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষক বিপদ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদ, কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক ইসাহাক মোল্লা। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ মাননীয় প্রধান মন্ত্রী বরাবর মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জোর দাবি জানান ও জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ১০% আসন বরাদ্দের দাবি জানান। এসময় তারা বলেন, একদেশে দুই নীতি চলতে পারে না, তাই তারা দেশে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানান।

শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের মাঝে কর্মোদ্দীপনা বাড়াতে অচিরেই দেশে অভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন ও মাধ্যমিক শিক্ষা জাতীয় করণে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ঘোষণা দেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews