1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ

  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে জেলা ফুটবল একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর খেলা গোলশূন্য ড্র হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে আজ শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হলো ফরিদপুরের ইতিহাসে সবচেয়ে জমজমাট ফুটবল খেলার আসর। এ খেলায় মোকাবেলা করেন ফরিদপুর জেলা দল বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী।

ফুটবল খেলার পর সমমনা প্রদান করা হয় সাফ ফুটবলের সেরা গোলরক্ষক বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকো ও বাংলাদেশ ফুটবলের নতুন আলোকবর্তিকা শেখ মোরসালিন ও ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমনকে।

এসময় মাঠে হাজারো সমর্থকদের মধ্যে খেলা উপহার দেন দেশের অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব ব্যারিস্টার সুমন। যদিও তিনি এ খেলায় দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। একই সাথে তার দল ব্যারিস্টার সুমন একাডেমী চমৎকার মাঠে পারফরমেন্স প্রদর্শন করেন।

এদিকে খেলা শুরু হওয়ার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই দর্শকেরা মাঠে আসতে শুরু করে। গ্যালারিতে দর্শকের প্রচুর সমাগম হয়। মাঠেও অনেক দর্শক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে খেলা উপভোগ করেন।

আক্রমণ প্রতি আক্রমণ মধ্য দিয়ে চমৎকার একটা খেলা উপহার দেয় দুই দল। সেই সাথে বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করে উভয় দল।

খেলা শেষে সমমনা প্রদান করা হয় বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার পিএএ, পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার এই খেলার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, রেজাউল করিম, মিনার বিশ্বাস, চতুর্থ রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews