1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে বাখুন্ডা বাজারে ডাকাতি, লুট করা মালামালসহ আরো ৬ ডাকাত আটক

  • বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে বাখুন্ডা বাজারে ডাকাতি, লুট করা মালামালসহ আরো ৬ ডাকাত আটক

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর শহরতলী বাখুন্ডা বাজারে নৈশ প্রহরীদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুট করা মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত (৯ জুলাই) যশোরের বেনাপোল এলাকা থেকে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে এঘটনায় জরিত বাকি ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের পালং থানার চরগাজীপুর এলাকার কাজল দেবনাথ (৪৭), একই জেলার গোসাইরহাট থানার রানীসার এলাকার শহিদ ওরফে আবুল (৩৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী (৭০), মুন্সিগঞ্জের লৌহজং থানার দক্ষিণ হলদিয়া এলাকার এমারত হোসেন (৪০), কুড়িগ্রামের খাউরার পাড় এলাকার সাইদুল সরকার (২৭) ও ঢাকার দোহার থানার মেঘুলা এলাকার উজ্জ্বল দাস (৩৮)।

আজ বুধবার (১২ জুলাই) ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। তিনি আরো জানান, গত রোববার যশোরের বেনাপোল থেকে প্রথমে কাজল দেবনাথকে গ্রেপ্তার করা হয়।

পরদিন তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হলে সেখানে ১৬৪ ধারায় কাজলের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে উজ্জ্বল দাস (৩৮) এবং মুন্সিগঞ্জের শ্রীপুর থেকে শহিদ ওরফে আবুল, আনোয়ার হোসেন, এমারত শেখ ও সাইদুল সরকারকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তারদের মধ্যে এমারত শেখ ও সাইদুলের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও উজ্জ্বল দাসের কাছ থেকে লুণ্ঠিত অলংকারের মধ্যে ৮ আনা ওজনের গালানো স্বর্ণের বার এবং ২০ ভরি রূপা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারে ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, ফরিদপুরের কোতয়ালি থানার এসআই জব্বার ও কনস্টেবল হিমেল এই অভিযানে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এর আগে গত ৩ জুলাই দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকায় র‌্যাব ও পুলিশ মিলে যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য: গত ২৭ মে গভীর রাতে ফরিদপুর শহরতলীর বাখুন্ডা বাজারের নৈশ্য প্রহরীদের বেঁধে রেখে জুয়েলারিসহ বেশকয়েকটি দোকানের বিপুল পরিমাণ মালামাল লুট করে। চারটি ডাকাত দলের ২০ থেকে ২৫ জন এতে অংশ নেয়।
ওই ঘটনায় ডাকাতি হওয়া দোকানের মালিকরা বাদি হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews