ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুর রহমান মোল্লার (৬৫) মৃত্যু হওয়ায় তার শোকাহত পরিবারের পাশে গিয়ে দারালেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদপুর ১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক।
আজিজুর রহমান মোল্লা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৯ জুলাই) বিকাল ৪টায় ইন্তেকাল করেন।
এ খবর পেয়েই আজিজুর রহমান মোল্লার বাডীতে ছুটে আসেন মধুখালীর কৃতি সন্তান ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় নারী নেত্রী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন স্নেহধন্য মাহমুদা বেগম কৃক। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আজিজুর রহমান মোল্লার মৃত্যুতে মাহামুদা বেগম কৃক গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের সন্তানদের বুকে টেনে নিয়ে সান্তনা দেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা মৃত্যু কালে ২স্ত্রী,৩ছেলে,৪মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। ১০ জুলাই সোমবার সকাল ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পৌরসভার গোন্দারদিয়া গ্রামে পারিবারিক করবস্থানে মরহুমের লাশ লাফন করা হয়েছে।


Leave a Reply