1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নৌ কর্মকর্তা নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভারকে আটক করেছে র‌্যাব

  • শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

নৌ কর্মকর্তা নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভারকে আটক করেছে র‌্যাব

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর রাজবাড়ী জেলাতে বেপরোয়া গতিতে মাইক্রোবাসের চাপায় নৌবাহিনী কর্মকর্তার ক্লুলেস হত্যার ঘটনায় পলাতক গাড়ি ড্রাইভার কে আটক করেছে র‌্যাব-০৮,(ফরিদপুর ক্যাম্পে)

আজ শুক্রবার (৭জুলাই) বিকাল ৩টার সময় র‌্যাব-০৮, (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় থেকে পলাতক আসামী মোঃ জাকির হোসেন ওরফে জাহিদ(৪৮), পিতা-
আলাউদ্দিন মোল্লা, সাং-রাঘুয়াপাড়া বাখুন্ডা থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করেন।

র‌্যাব সূত্রে জানা যায়,গত (২৯জুন) ঈদের দিন রাজবাড়ী জেলার সদর থানা কল্যানপুর ধানের চাতাল এলাকায় ফরিদপুরের দিক হতে আসা মাইক্রোবাস ড্রাইভার বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালিয়ে নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে নৌবাহিনী কর্মকর্তা পেটি অফিসার সজিব মোল্লা(২৪) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর জন আহত হয়। অপর জনকে রাজবাড়ীর সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ঘটনার পর থেকেই গাড়ি চালক পালিয়ে যায় এবং আত্মগোপন করে থাকে। উক্ত ঘটনায় এক আলোড়ন সৃষ্টি হলে ফরিদপুর র‌্যাব উক্ত মাইক্রোবাস ড্রাইভারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব ফরিদপুর গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে মাইক্রোবাস ড্রাইভার আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিক্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে
ফরিদপুর জেলার কোতয়ালী ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাস ড্রাইভারকে আটক করেন।

উক্ত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার আহলাদিপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews