আমি সব সময় সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে চাই, আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই , আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী যাকে দলীয় মনোনয়ন দেবেন আমরা সবাই তার হয়ে কাজ করবো। আপনার সাংবাদিক ভাইয়েরা দেশের উন্নয়নের কথা আপনাদের লিখনির মাধ্যমে মিডিয়ায় তুলে ধরবেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যা ৬ টার দিকে মধুখালী প্রেসক্লাবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় ডাঃ দিলীপ কুমার রায় বলেন , দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগের বিকল্প নেই।
মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা (সাংবাদিক) নজরুল ইসলামের সভাপিতত্বে উক্ত মত বিনিতয় সভায় উপস্থিত ছিলেন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজল বসু।
পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সদস্য এস, এম আকাশ, প্রবীণ সাংবাদিক মালেক শিকদার, জেলা পরিষদের সাবেক সদস্য দেবু প্রষাদ রায়,
মধুখালী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, মতিয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংবাদিক রমজান আলী, মানিক শিকদার, ইদ্রিস আলী, মফিজুর রহমান মুবিন, গৌতম দাস, হৃদয় শীল প্রমুখ।


Leave a Reply