ফরিদপুরের মধুখালীতে ভোক্তাঅধিকারের অভিযানের পর কাঁচামরিচের দাম কমে ১৭৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
আজ সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। এসময় মধুখালী বাজারের কাঁচা মরিচের আড়ত, চিনির পাইকারি ও খুচরা দোকান সহ মিষ্টির দোকানে অভিযান চালানো হয়।
এই অভিযানের পরেই কাঁচা মরিচের দাম কমে ১৭৫ টাকায় বিক্রি হয়। আড়তে কাঁচা মরিচের দাম অতিরিক্ত রাখা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না থাকার অপরাধে মেসার্স জান্নাত ভান্ডারকে ২ হাজার টাকা, মেসার্স মোল্যা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও চিনির দাম ধার্য্যমূল্য থেকে বেশি রাখায় মেসার্স সুধর্ন্য স্টোরকে ৫ হাজার টাকা এবং মিষ্টি উৎপাদনে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করায় গনেশ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা ও সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা সহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফরিদপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ বজলুর রশীদ । এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, আমাদের এই অভিধান জেলা প্রশাসকের নির্দেশে ও জনস্বার্থে করা হয়ে থাকে।
আমরা মধুখালীতে মরিচের আড়ত ও চিনির পাইকারি দোকানে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পাচটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছি, জেলা প্রশাসনের সহযোগিতায় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




Leave a Reply