1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় অতিথি ভবন বিল্ডিংয়ে দুঃসাহসিক চুরিঃ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে

ভাঙ্গায় অতিথি ভবন বিল্ডিংয়ে দুঃসাহসিক চুরিঃ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা, ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় অতিথি ভবন নামক একটি বিল্ডিংয়ে সিদ্দিকুর রহমান নামে এক ভাড়াটিয়ার ফ্লাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে উপজেলা সদরের মুন্সেফ কোর্ট সংলগ্ন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের অতিথি ভবন নামক ওই বিল্ডিংয়ে এ চুরি সংঘটিত হয়।

সংঘবদ্ধ চোরচক্র ভবনের দোতলার বেলকনির গ্রীলের তালা ভেঙে ভাড়াটিয়া সিদ্দিকুর রহমানের বাসার ভিতর প্রবেশ করে।এসময় তারা নগদ দেড় লক্ষাধিক টাকা ও প্রবাস থেকে আনা ৯৫ ভরি স্বর্নলংকার নিয়ে যায় বলে তিনি দাবী করেন। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে তুজারপুর ইউনিয়নের দক্ষিণ গংগাধরদী গ্রামের সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমান তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত উক্ত বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

ঘটনার রাতে তারা প্রায় সাড়ে বারোটার সময় রুমের দরজা জানালা বন্ধ করে শুতে যায়। এরপর রাত চারটার দিকে তারা রুমের দরজা খোলা এবং তাদের রুমের সামনের বেলকনির গ্রীলের তালা ভাঙ্গা দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করে। এসময় তাদের আর্তচিৎকার শুনে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা এগিয়ে আসেন।

সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন চোরচক্রের সদস্যরা তাদের রুমের সামনের বেলকনির গ্রীলের তালা ও রুমের থাই গ্লাসের লক ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় তারা আলমারি ও বাসার অন্যান্য জায়গায় তল্লাশী চালিয়ে প্রায় ৯৫ ভরি স্বর্নলংকার ও নগদ দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায়।

এ বিষয়ে বাড়ির মালিক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন বলেন, চুরির বিষয়টি শুনেছি তবে চোরেরা বাড়ির সিসি ক্যামেরার সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করেই চুরির ঘটনাটি ঘটিয়েছে।

যার কারনে চোরকে সহজে সনাক্ত করা সম্ভব হচ্ছেনা। পরদিন এবিষয়ে সিদ্দিকুর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

তিনি বলেন আমাদের আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে অল্প সময়ের মধ্যেই তাদেরকে সনাক্ত করা সম্ভব হবে। এবিষয়ে বাড়ির কেয়ারটেকার হাবিবুল বাশারের সাথে কথা বললে তিনি বলেন আমি ঐদিন রাতে ছিলাম না। আমি এদিন ছুটিতে ছিলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews