সারা দেশের ন্যায় ফরিদপুরে কাঁচা মরিচের দাম এখন আকাশ ছোঁয়া। কাঁচা মরিচ সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।
আজ শনিবার দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এক সরজমিন পরিদর্শন কালে দেখা যায় ফরিদপুরে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
বিশেষ করে আড়তে ৫৬০ টাকা থেকে ৬৫০ টাকার দরে প্রতি কেজি মরিচ বিক্রি হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা দরে।
এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, কয়েকদিন তীব্র দাবদাহের কারণে বেশিরভাগ মরিচ ক্ষেত এর ক্ষতি হয়েছে।
এছাড়া বেশ কয়েকদিন যাবত বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় এবং ক্ষেতগুলোতে বৃষ্টির পানি জমে থাকার কারণে মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে কাঙ্খিত মরিচ সংগ্রহ করা যাচ্ছে না।
ব্যবসায়ীরা আরও জানান, ফরিদপুর কেষ্ণপুরের মরিচ ছাড়া এই মুহূর্তে তেমন কোন মরিচ এসে পৌঁছায়নি । ফলশ্রুতিতে উক্ত কাঁচামরিচ গুলো বেশি দামে কিনতে হচ্ছে। তবে কবে নাগাদ এই সমস্যা মিটবে এ ব্যাপারে তারা কিছু বলতে পারেনি।
এদিকে মরিচের আকাশ ছোঁয়া দামের কারনে সাধারণ জনগণ পড়েছে বিপাকে। বিকল্প হিসেবে শুকনা মরিচের দিকে ঝুঁকে পড়েছেন অনেকে।
অনেকেই এক কেজির স্থলে ২৫০ গ্রাম বা ৩০০ গ্রাম কাঁচা মরিচ নিয়ে এই সমস্যার সমাধান করতে দেখা গেছে।


Leave a Reply