ফরিদপুরের ভাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ মৌসুমে পাটচাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা চত্বরে ২ হাজার ৮,শ ২০ জন কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিতরনের অংশ হিসেবে ১, শ ৬০ জন কৃষকের মাঝে সাড়ে নয় কেজী করে রাসায়নিক সার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাসের সার্বিক তত্তাবধানে বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান,
কৃষি কর্মকর্তা জীবাংশ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাঁখারী সহ পাট অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।


Leave a Reply