ফরিদপুরের ভাঙ্গায় এস এস সি-৯২ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন অংগীকার ৯২’এর উদ্যোগে এক বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচির প্রথম অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের মোড়ল বাডী ঈদগাঁ মাঠে দুদক পিপি আসাদুজ্জামান রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোড়ল। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,
উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক ফারুকুল ইসলাম মোড়ল , ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মতিউর রহমান,
বিশিষ্ট সমাজ সেবক প্রতিনিধি এ্যাপোলো নওরোজ,সংগঠনের অন্যতম সদস্য শিকদার টিপু। এস এম রেজাউল করিমের সঞ্চালনায় এক আলোচনাসভা শেষে প্রথম পর্বে গ্রামবাসীদের মাঝে ৫০০০ ( পাঁচ হাজার) ফলজ , বনজ ও ভেষজ প্রজাতির বৃক্ষ চারা রোপন ও বিতরন করা হয়।


Leave a Reply