ফরিদপুরে ২০২২ সালে মাধ্যমিক সমমানের পরীক্ষায় উর্ত্তীন ১১ জন দরিদ্র মেধাবী অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।আজ রবিবার ফরিদপুরের আলীপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির প্রধান কার্যালয়ে পিকেএসএফ এর অর্থায়নে প্রতেক শিক্ষার্থীকে ১২হাজার টাকা করে মোট ১লাখ ৩২ হাজার টাকা প্রদান করা হয়।
পল্লী প্রগতি সহায়ক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির জেনারেল সেক্রেটারি ও নির্বাহী পরিচালক আব্দুল কুদ্দুস মোল্লা,
এসময় আরও উপস্থিত ছিলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক (কার্যক্রম) মোঃ আকরাম হোসেন, ক্রেডিট ম্যানেজার এম ফরিদুজ্জামান,
ম্যানেজার (অর্থ ) মোঃ মহিউদ্দিন তালুকদার, ম্যানেজার (অডিট) মোঃ নজরুল খান, ম্যানেজার (প্রশাসন) মার্ক গৌরব বিশ্বাসসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

Leave a Reply