1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক হল স্বামী-স্ত্রী

  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক হল স্বামী-স্ত্রী

মো: সরোয়ার হোসেন ,ভাংগা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম থেকে অভিযান চালিয়ে ১৭ হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা বলে জানা গেছে।
দম্পতিকে আটক করলেও অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের ছেলে সজীব মাতুব্বর (২৭) পালিয়ে যায়।

রোববার (২৫ জুন) সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দম্পতি হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের মৃত আছমত মাতুব্বরের ছেলে আব্দুল মাতুব্বর (৫২) ও তার স্ত্রী হেনা বেগম (৪১)।এর আগে শনিবার (২৪ জুন) রাত ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে ওই দম্পত্তির বসতবাড়িতে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের ছেলে সজীব মাতুব্বর পালিয়ে যায়।

তবে তাকে আটকে অভিযান চলছে।তিনি আরও বলেন, এ দম্পতির ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে।

এরপর নিজ বাড়িতে রেখে বাবা-মায়ের সহযোগিতায় ইয়াবা বিক্রয় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews