1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইয়াসিন কবির এর সভাপতিত্বে এ
উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান,সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল করিম,

সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তাফা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ।

এ সময় সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর অবদানের কথা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় পদ্মা সেতু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা তুলে ধরেন।

তারা বলেন এই এক বছরে পদ্মা সেতু হতে ৭৯০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা সরকারের রাজস্ব খাতকে সমৃদ্ধ করেছে। এর জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার প্রশংসা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews