1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে মানবজমিন পত্রিকায় ‌ শ্রমীক নেতাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের এ্যাডভোকেট শামসুদ্দিন মোলা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উক্ত সংবাদের প্রতিবাদে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট শ্রমীক নেতা গোলাম মোহাম্মদ নাছির।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য,

জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি, ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়ন
(বি/রেজিঃ ১০৫৫) সাধারণ সম্পাদক, ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড এর নির্বাচিত কাউন্সিলার।তিনি তার প্রতিবাদ লিপিতে বলেন,

আজ শনিবার “দৈনিক মানব জমিন পত্রিকার ১ম পাতায় ফরিদপুরের কে এই নাছির কুলি থেকে শত কোটি টাকার মালিক, যা অসত্য উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হইয়াছে।

আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি পারিবারিক ভাবে নগরকান্দার মিয়া বাড়ী মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের একজন সন্তান।

আমার বড় ভাই শফিউল আলম ভুলু ফরিদপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং বর্তমানে জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও আরেক ভাই মরহুম সৈয়দুল আলম তপন বাংলাদেশ জাতীয় ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন ও বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

আমার বড় বোন মাহামুদা বেগম বর্তমানে ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি। আমাদের পরিবারের সকল ভাই বোন তৃনমূল পর্যায় থেকে ছাত্রলীগ, যুবলীগ করে বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী এবং মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে আস্থাশীল হয়ে বিগত সকল নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের পক্ষে কাজ করেছি।

আমি সাবেক শ্রমিক নেতা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম হাসিবুল হাসান লাভলুর নেতৃত্বে শ্রমীক রাজনীতির সাথে জড়িত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ বাস্তবায়নের লক্ষে ফরিদপুরে শ্রমীকদের স্বার্থে কাজ শুরু করি। দলের দূর্দিনে ফরিদপুরের সাধারণ শ্রমীকদের সাথে নিয়ে আমি রাজপথে লড়াই সংগ্রাম করি।

একপর্যায়ে এই রাজনীতি করতে গিয়ে তৎকালীন জামাত-বি.এন.পি সরকারের রোষানলের স্বীকার হয়ে মিথ্যা মামলায় জেল খেটেছি।

এরপর আমার দলের প্রতি নিষ্ঠা ও সংগ্রামের কারনে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য করা হইয়াছে।

আমার পরিবার এলাকার ঐতিহ্যবাহী পরিবার এবং পারিবারিক ভাবে সকলেই স্বচ্ছল ও শিক্ষিত। আমি কখনোই কুলি ছিলাম না এবং কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলাম না।

ফরিদপুরের কুখ্যাত সন্ত্রাসী মৃত: বাবু কসাই বা অন্য কোন সন্ত্রাসীদের সাথে আমার কোন সম্পর্ক ছিলো না। আমি সততা ও স্বচ্ছতার সাথে সারাজীবন ধরে বঙ্গবন্ধু আদর্শের রাজনীতির চর্চা করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। যেহেতু আমি ফরিদপুর প্রেসক্লাবের একজন সদস্য এবং আমি মনে করি বিগত ফরিদপুর প্রেস ক্লাবের যে নির্বাচন হয়েছে সেখানে “দৈনিক মানব জমিন”

পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাহাবুব হোসেন পিকুল সাধারণ সম্পাদক পদে নির্বাচনে পরাজয় বরণ করেন সেই কারণে আমাকে জড়িয়ে তিনি তার পত্রিকায় মিথ্যা ও অপপ্রচার মূলক সংবাদ প্রকাশ করেছেন।

আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার নামে মিথ্যা, অপপ্রচার ও উদ্দেশ্যে মূলক সংবাদ প্রচারের মাধ্যমে “দৈনিক মানব জমিন” পত্রিকার এই সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার এই অবস্থানের কথা ও প্রকৃত সত্য আপনাদের বিভিন্ন পত্রিকা ও গনমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করে বাধিত করিবেন।

এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল, ওয়ারলেসপাড়ার স্থানীয় বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহিনুজ্জামান বাবর, ওয়ারলেসপাড়া স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন দিলু , রিপন মোল্লা, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার রাশেদ খান,

সাধারণ সম্পাদক ‌আনিসুর রহমান আনিস, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাকিম মিয়া, মোটরস ইউনিয়নের কোষাধ্যক্ষ কাজী আরিফুজ্জামান শাহাদত, রেন্ট এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস শেখ।

সভায় বক্তারা মানবজমিন পত্রিকায় প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন উপরোক্ত সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন বানোয়াট এবং মিথ্যা।
তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews