1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে আগুন লেগে প্রবাসী পরিবারের ৭ জন নিহত- আহত ১

  • শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে আগুন লেগে প্রবাসী পরিবারের ৭ জন নিহত- আহত ১

মো: সরোয়ার হোসেন ,ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- মাওয়া – ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার উপর অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে মর্মান্তিকভাবে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ পুড়ে অঙ্গার হয়ে যায়। অ্যাম্বুলেন্সের চালককে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরএক্সপ্রেসওয়ে প্রায় দুই ঘন্টা যাবত যান চলাচল বন্ধ থাকে।

কি কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি নিয়ন্ত্রণ হারিয়ে এপ্রোচের সাথে ধাক্কা লাগে এবং আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় বলে ধারনা করা হচ্ছে।ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা । পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো : আবু. জাফর বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ সনাক্তের চেষ্টা চালাচ্ছি। এদিকে ঘটনাস্থলে এসে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

লাশগুলো পুড়ে নাড়িভুড়ি বেরিয়ে হাড়গুলো শুধু অবশিষ্ট রয়েছে। লাশের পোড়া গন্ধে চারদিকে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ১ জন শিশুর লাশ রয়েছে বলে ধারনা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জীবন নামে এক রেল শ্রমিক জানান, হাঠাৎ করে এম্বুলেন্সটি সজোরে ধাক্কা লেগে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা এগিয়ে যাই।কিন্তু আগুনের তাপে নিকটে যাইতে পারিনি। মুহূর্তেই যাত্রীরা পুড়ে মারা যায়।কোন চিহ্নই নাই। এদিকে দুর্ঘটনায় আহত চালকের পরিচয় পাওয়া গেছে। সে ফরিদপুর সদরের লক্ষ্মীপুর মহল্লার সুভাষ চন্দ্র মালোর ছেলে মিতু মালো(২৫)। আশংকাজনক অবস্থায় তাকে বেলা ৩ টার দিকে ঢাকায় প্রেরন করা হয়েছে। এদিকে বিকেলে ৭ জনের পরিচয় মিলেছে।

তারা হলেন ফরিদপুরের বোয়ালমারীর গুনবাহা ইউনিয়নের ফেলান নগর গ্রামের সৌদি প্রবাসী আজিজার রহমানের স্ত্রী তাছলিমা বেগম(৫৫), মেয়ে কমলা পারভীন (২৬), বিউটি বেগম (২৪), নাতি হাসিব(৮), হাফসা(২), আরিফ (১২)। মেয়ে কমলা পারভীন ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি প্রবাসীর স্ত্রী তাছলিমা হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ঢাকায় যান। ছোট মেয়ে পাশ্ববর্তী শেখর ইউনিয়নের মাইটকুমড়া গ্রামের মাহমুদ ইসলাম মনির স্ত্রী। ঢাকা থেকে বাড়ি যাবার পথে মালীগ্রাম নামক স্থানে এম্বুলেন্সটি দুর্ঘটনায় পতিত হলে তারা নিহত হন।

এ ঘটনায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতের পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা প্রদান করছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews