1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় এম,এম ওসমান মডেল ( প্রা:) বিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষক দ্বারা বেধড়ক মারপিটে আহত- ৪০: বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

ভাঙ্গায় এম,এম ওসমান মডেল ( প্রা:) বিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষক দ্বারা বেধড়ক মারপিটে আহত- ৪০: বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সো: সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার থানা সংলগ্ন এম এম ওসমান মডেল একটি বেসরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দরজা বন্ধ করে বেধড়ক পিটানোর অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

১ মাসের বেতন বকেয়া, স্কুল ড্রেস পরিধান না করা ও চুল বড় রাখার দায়ে পরীক্ষা চলাকালীন সময় দরজা বন্ধ করে প্রধান শিক্ষক ওসমান বেধড়ক মারপিট অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের নিকট বিচার দাবী করে। সন্ধায় শিক্ষার্থীরা ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলামের নিকট অভিযোগ দায়ের করে।

শিক্ষার্থী ও অভিভাবক সূত্র জানা যায়, সকালে এম ওসমান মডেল প্রাইভেট হাইস্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সমাজ পরীক্ষা চলছিল।পরীক্ষা শুরুর আধা ঘন্টা পরে প্রধান শিক্ষক এম এম ওসমান পরীক্ষার হলে প্রবেশ করেন। প্রবেশ করেই দুই থেকে তিন জন শিক্ষার্থীর স্কুল ড্রেস পরিহিত না দেখে ওসমান স্যার সকলকে এলোপাথাড়ি বেত্রাঘাত শুরু করেন।

স্কুলের সহকারি শিক্ষক ওমর স্যার ঠেকাতে আসলে তাকেও মারধর করেন। এসময় শিক্ষার্থীরা কান্নাকাটি ও ভয়ভীতি পেয়ে পরীক্ষা না দিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ওসমানের বিরুদ্ধে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা মৌখিক অভিযোগ জানান।

আহত শিক্ষার্থীরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে, নবম শ্রেণীর শিক্ষার্থী নিশান শেখ জানান, আমরা বেশিরভাগ শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরিহিত ছিলাম, দুই একজনের জন্য ওসমান স্যার দরজা বন্ধ করে আমাদের মারপিট করেন।

তখন ২৫-৩০ জন ছাত্র স্যারের বেত্রাঘাতে আহত হন। স্যার মারার সময় হুমকি দিয়ে বলেন, যদি বাহিরে গিয়ে আমার নামে কিছু বলোস, তাহলে আমি কিন্তু লেখক, সকলকে মামলা দিয়ে শায়েস্তা করব, তোরা কিছুই করতে পারবি না।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল বলেন, শিক্ষার্থীদের বেত্রাঘাতের আলামত আমাকে দেখিয়েছে, আমি মর্মাহত হয়েছি,

শিক্ষার্থীদের গায়ে আঘাতের চিহ্ন দেখে সঙ্গে সঙ্গে আমি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালাল উদ্দিন কে তদন্ত করার নির্দেশ দিয়েছি তদন্ত পেয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই মুহূর্তে কোন শিক্ষার্থীর অভিযোগ পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এখনো পর্যন্ত কোন শিক্ষার্থী বা অভিভাবকের লিখিত অভিযোগ পাইনি।

এ ঘটনায় প্রধান শিক্ষক এম এম ওসমানকে স্কুলে পাওয়া যায়নি। পরে তার মুঠো ফোনে একাধিকবার কল করার পরেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews