ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবানের লক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বিকেলে খন্দকার টাওয়ার উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বিএনপির জেলা ও উপজেলার নেতা-কর্মীরা এক সাথে হয়ে সভায় করায় তাদের মাঝে প্রান ফিরে পেয়েছে।
অনেক নেতা কর্মী ও সমর্থকেরা দুপুর থেকেই কর্মী সভায় যোগদান করে। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে , প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ,কে,এম কিবরিয়া স্বপন,জেলা বিএনপির নেতা জুলফিকার হোসেন জুয়েল,আবজাল হোসেন পলাশ,সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আশরাফ নান্নু।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা ও উপজেলা বিএনপির নেতা মিজানুর রহমান পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা ফজলে সোবাহান শামীম,এম,ও,এম ওয়াদুদ, সিরাজ মাতুব্বর, ওসমান মুন্সি, ইলিয়াস বিশ্বাস,
তরিকুল ইসলাম আরিফ, হাদিউজ্জামান খান রাজু, সিকদার সাইদুর রহমান মিঠু, তৈমুর লং এম এম ওয়াদুদ ফারদিন হাসান উজ্জ্বল,তাজ্জুক চোকদার সহ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রেখে তাদের সকল দুঃখ কষ্ট সহ নানা অভিযোগ জেলার নেতৃবৃন্দর নিকট তুলে ধরেন ।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, দীর্ঘদিন পর ভাঙ্গা উপজেলা বিএনপির প্রান ফিরে পেয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও সরকারের বাধায় সভা সমাবেশ মিছিল করতে পারি নাই। অনেক বাধা অতিক্রম করে এই সভাটি করতে পেরেছি। আমাদের অনেক নেতা কর্মী বাড়ি থাকতে পারেনি। মামলা হামলার শিকার হয়েছে তারপর ও বিএনপিকে ছেড়ে যায়নি। আমি বাড়ি থাকতে পারেনি,
ব্যবসা করতে পারি নাই। তারপর ও আপনাদের খোঁজ খবর নিয়েছি। সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করেন, দলের জন্য, ধানের শীষের জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তারেক জিয়ার জন্য আমাদের সকলে কাজ করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচার বিরোধীj আন্দোলন বেগবানের লক্ষে মাঠে থাকতে হবে। এ অঙ্গীকার প্রতিশ্রুতি দিতে হবে সবাইকে।


Leave a Reply