শিল্পখাতে বিশেষ অবদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে টেকনো মিডিয়া লিমিটেডকে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার দেয়া হয়েছে। এছাড়া অর্থনীতিতে অবদান রাখায় দেশের আরো ৩৮টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়। একইসঙ্গে দুটি ট্রেড বডি ও সমিতিকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দিয়েছে সরকার।
আজ শনিবার (১৭ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসব প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় টেকনোমিডিয়া লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজ সেবায় ব্যাপক আলোচিত আওয়ালীলীগ নেতা সিআইপি ড. যশোদা জীবন দেবনাথ।

জানা যায়, টেকনোমিডিয়া সারাদেশে এটিএম বুথ, নোট সটিং মেশিন, নোট বাইন্ডিং মেশিন, ব্যাংকিং সফওয়্যার, অনলাইন চেক ক্লিয়ারিং সফটওয়্যার ও ব্যাংকগুলোতে নিজস্ব সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে নিরাপদে নগদ টাকা সরবরাহ করে থাকে। ফলে সময় এবং খরচ কম লাগে । প্রতিষ্ঠানটি দেশের ৮০ শতাংশ এটিএম সেবা দিয়ে থাকে।
এছাড়াও টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ তার দেশের বাড়ী ফরিদপুরের মানুষের কাছে সমাজ সেবায় ব্যাপক আলোচিত মুখ।
তিনি সব সময় ফরিদপুরের মানুষের বিপদে আপদে পাশে থেকে সহযোগিতা করে থাকেন। তার এই মহতি কাজের জন্য আগামীতে ফরিদপুর সদর-৩ আসনে তার জন্য আওয়ামীলীগের মনোনয়ন চান অনেকে।


Leave a Reply