পল্লী প্রগতি সহায়ক সমিতির সহযোগিতায় পিকেএসএফ এর অর্থায়নে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির আওতায় ২৩ জন হতদরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ফরিদপুরের পূর্ব খাবাসপুর,
লঞ্চঘাট বি এন এস বি জহুরুল হক চক্ষু হাসপাতালে এসব রোগীদেরকে চোখের ছানি অপারেশন করেন ডা: রাহাত আনোয়ার চৌধুরী, এম.বি.বি.এস এম.এস.সি (চক্ষু) লন্ডন, সি.ই.এইচ (UK) সহকারী অধ্যাপক, ফেকো ও আই ও এল মাইক্রো সার্জারী ট্রেইন্ড ইন।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আব্দুল কুদ্দুস মােল্যা, পরিচালক (কার্যক্রম) মোঃ আকরাম হোসেন, মানেজার প্রশাসন মার্ক গৌরব বিশ্বাস,
ম্যানেজার (অর্থ) মোঃ মহিউদ্দিন তালুকদার, সমৃদ্ধি ফােকাল পার্সন মারজান মিয়া, জোনাল মানেজার মো: মাইদুল ইসলাম, সমন্বয়কারী সুমন চন্দ্র হাওলাদার,
স্বাস্থ্য কর্মকর্তা অপূর্ব কুমার দাস, মির্জা ইয়াকুব হারুন প্রমুখ।


Leave a Reply