ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার নব নির্বাচিত কমিটি।
আজ বুধবার রাতে ফরিদপুর শহরের আলিপুর শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে ভবনে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুস সোবহান এবং সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কুদ্দুস মোল্লা ও মোঃ সবুজ। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply