1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস,এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সাবেক ফিল্ড কো অর্ডিনেটর রুহুল কুদ্দুস পাশার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। আজ সকালে ফরিদপুর পুরাতন বাসষ্ট্যান্ড তার নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

রুহুল কুদ্দুস পাশা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ফিল্ড কো অর্ডিনেটর হিসেবে আমি বিভিন্ন অর্থ সংগ্রহ করতাম। এসব টাকা আমি সবসময়ই সঠিক ভাউচার ও খাত অনুযায়ী লিখে রাখতাম। আমার হাত দিয়ে কোন প্রকার অনিয়ম হয়নি কখনও, যা অডিটে প্রমানিত।

প্রকাশিত সংবাদে ১৮ লক্ষ টাকা আত্মসাতের যে তথ্য উল্লেখ করা হয়েছে তা মুলত শেখ ফয়েজের কাছের অফিসার সুমাইয়া আক্তার ও রুহুল খান শুভ আত্মসাৎ করেছে এবং তা অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আমি গত এক বছর পূর্বে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হই। আমি শেখ ফয়েজের নানা রকম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে নানা রকম হুমকি ধামকি দিতো এবং যখন বুঝতে পারি আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে তখন আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেই।

আমি দেখতাম শেখ ফয়েজ এবং তখনকার সহকারি অফিসার সুমাইয়া আক্তার প্রতিদিন লাঞ্চ করতো একসাথে। কি কারণে তাদের এত মাখামাখি ছিলো? অফিসের কেউ কোন প্রতিবাদ করতে পারতো না। ওই সময় সুমাইয়া ১০ লক্ষ টাকার উপরে এবং শুভ সাড়ে ৭ লক্ষ টাকার উপরে আত্মসাৎ করে।

তিনি আরও জানান, ওই সময়ে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি সুমাইয়া আক্তারকে বেশ কয়েকবার চিঠি দেই আত্মসাতকৃত টাকা ফিরিয়ে দিতে এবং হিসাব বুঝিয়ে দিতে কিন্তি তিনি তা না দিয়ে উল্টো হুমকি দেন।

এখন শেখ ফয়েজ ও বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন কোন টাকা পয়সার হিসেব না মিলাতে পেরে আমাকে ও আমার পরিবারকে সমাজে হেয় করতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করছে। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। সেই সাথে শেখ ফয়েজের মত এমন দুর্নীতিবাজ লোকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোড় দাবী জানাচ্ছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews