ফরিদপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ ফয়েজ আহমেদ ও বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন এর বিরুদ্ধে ব্যাংকের এক গ্রাহকের অর্থ আত্বসাৎ এর মামলায় ওয়ারেন্ট জারি করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত। ১১ জুন রবিবার এ আদেশ জারি করেছেন ওই আদালতের বিচারক অরুপ বসাক।
মামলার বাদী কাজী ওমর আলী অর্থ আত্মসাতের অভিযোগ এনে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন যার নম্বর সিআর ৮০০/২২। আদালত দন্ডবিধির ৪০৬/৪২০ ধারায় এই ওয়ারেন্ট জারি করেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী হেমায়েত হোসেন মুঠোফোনে জানান, মামলার পর উভয় পক্ষের সাথে বসে একটা আপোস মিমাংসা হয়। যেখানে বলা ৬০ লক্ষ টাকা পাঁচটি কিস্তিতে পরিশোধ করবে আসামী পক্ষ। এই শর্তে তারা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলো।
আজ প্রথম কিস্তি দেওয়ার কথা ছিলো। কিন্তু তারা তা না দিয়ে তাদের আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন। বিজ্ঞ আদালত এই আবেদন না মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।


Leave a Reply