ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে খড়ের গাড়ির মধ্যে লুকায়িত ১৮ কেজি গাঁজাসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-০৮,সিপিসি-২,ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি,ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়ে দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে র্যাব এর একটি বিশেষ আভিযানিক দল আজ শনিবার (১০ জুন ) বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের সাতৈর বাজার এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ীকে আটক করে।
কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, র্যাব এর গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা থেকে একটি ট্রলি সংযুক্ত পাওয়ার টিলার করে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী
০১। মোঃ ইমরান(২৫),(টলিযুক্ত পাওয়ার টিলার ড্রাইভার), পিতা-ফকির মোহাম্মদ, সাং-ছোট বদলিয়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এবং ০২।


মোঃ শহিদ হোসেন(২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-বুইছিতলা, থানা-ডামুদাহ, জেলা-চুয়াডাঙ্গা এরা একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসার পথে সাতৈর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ০২টি মোবাইল, ০২ টি সিম এবং মাদক বিক্রিত ৫০০ টাকা এবং তাদের ব্যবহৃত ট্রলি সংযুক্ত পাওয়ার টিলার জব্দ করা হয়।
তিনি বলেন, আটককৃতরা কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করতো। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করতো।
দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করে।পরবর্তীতে তাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বোয়ালমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)ধারায় মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply